1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

একটি সিনেমা করেই এরকম ভাব

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

সুপারস্টার শাকিব খানের বিপরীতে কিছুদিন আগে ‘তাণ্ডব’ সিনেমায় নায়িকা হয়েছিলেন সাবিলা নূর। সিনেমার বিভিন্ন প্রচারণামূলক ইভেন্টে সাবিলা নূরকে দেখে অনেকেই বিভিন্নভাবে সমালোচনা করেছিলেন।

কারো মতে, সাবিলা স্বতঃস্ফূর্ত ছিলেন না, অহংকারে নাকি তার পা মাটিতে পড়ছে না। কারো প্রশ্ন, একটি সিনেমা করেই এরকম ভাব? কিন্তু সাবিলা নূর কেন চুপচাপ ছিলেন সেসব ইভেন্টে? প্রথমবারের মত সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৫ম পর্বে।

এই পর্বে বিশেষ অতিথি হয়ে অভিনেত্রী, নৃত্যশিল্পী সাবিলা নূর বলেছেন ২০১৭ সালের কথা। যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন। ফিরে এসে দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করে ভালো ফলাফল করেছিলেন।

সাবিলা নূর পডকাস্ট শো’তে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে ক্যামেরার বাইরে কাজ করার কিছু চমকপ্রদ তথ্য।

গেল বই মেলায় সাবিলা নূরের লেখা একটি ছোট গল্পের বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশিত হয়েছিল। এর আগে হৃদিকা, পারাপার, মুখোমুখি অন্ধকার-তিনটি নাটকের গল্পও লিখেছিলেন তিনি। পডকাস্ট শো’তে সাবিলা জানিয়েছেন, মন ভালো হলেও তিনি কবিতা লিখেন। মন খারাপ হলেও কবিতা লিখেন। লেখালিখি নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন জনপ্রিয় তারকা সাবিলা নূর।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৫ম পর্ব প্রচার হবে শনিবার (৩০ আগস্ট) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com