1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৯|

একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। ঘোষিত তালিকায় মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড স্থান পেয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এবারের তালিকায় বিনোদন অঙ্গনে বিশেষভাবে আলোচনায় রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও ব্যান্ডদল ‘ওয়ারফেজ’।

সিনেমায় দীর্ঘ ও ধারাবাহিক অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। অন্যদিকে, বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু।

আর ব্যান্ড সংগীতের জন্য ওয়ারফেজ দলকে পুরস্কারের জন্য চূড়ান্ত করা হয়েছে। বলা যায়, ওয়ারফেজের হাত ধরেই বাংলায় হেভিমেটাল জেগে ওঠে। ইংরেজি থেকে তরুণরা তখন বাংলা হেভিমেটালের দিকে মুখ ফেরায়।

এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীতরা হলেন-

অধ্যাপক আব্দুস সাত্তার (শিক্ষা)

মেরিনা তাবাসসুম (স্থাপত্য ও গবেষণা)

ইসলাম উদ্দিন পালাকার (লোকসংস্কৃতি)

শফিক রেহমান (সাংবাদিকতা)

অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার (ভাষা ও সাহিত্য)

তেজস হালদার জস (ভাস্কর্য)

অর্থী আহমেদ (সংস্কৃতি ও সৃজনশীলতা)

বলা দরকার, একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com