1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৪৬|

কাবার গিলাফ কা/টা/র চেষ্টায় নারী আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে পবিত্র কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টা করার অভিযোগে তুরস্ক থেকে আগত এক নারীকে আটক করেছে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী। তিনি একটি হজ্ব কাফেলার সদস্য হিসেবে সেখানে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওই নারী কাবা শরিফের গায়ে থাকা পবিত্র গিলাফ থেকে একটি অংশ কাঁচি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করেন। ধারণা করা হচ্ছে, তিনি সেটিকে ব্যক্তিগত স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করতে চেয়েছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত তাকে সতর্ক করেন। তারা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন, এ ধরনের কাজ শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকেই উচ্চস্বরে তাকে বিরত থাকার আহ্বান জানান।

মুসল্লিদের সতর্কবার্তা উপেক্ষা করে তিনি যখন তার চেষ্টা অব্যাহত রাখেন, তখন দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ওই নারীকে আটক করেন এবং সেখান থেকে সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনাটি ঘটার সময় আশপাশে উপস্থিতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাকে মিশরের নাগরিক বলে দাবি করেন।

তবে ঘটনাস্থলে উপস্থিত দ্যা ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদক উতাইবি নিশ্চিত করেন, তিনি তুরস্কের নাগরিক এবং একটি তুর্কি হজ্ব দলের সঙ্গেই এসেছিলেন। ফলে মিশরীয় হওয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

এদিকে, আটক হওয়ার পর ওই নারীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কাবা শরিফের গিলাফ ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন। কালো রঙের এই গিলাফ সোনালি সুতার কাজে পবিত্র কুরআনের আয়াত দ্বারা সজ্জিত থাকে, যা মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

এর কোনো অংশ ইচ্ছাকৃতভাবে কেটে নেওয়া, ক্ষতিগ্রস্ত করা বা অপসারণ করা কঠোরভাবে নিষিদ্ধ। সৌদি আরবের প্রচলিত আইনে এ ধরনের কাজ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com