1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:৪৮|

গয়নাসহ উর্বশী রাউতেলার ব্যাগ চুরি!

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি।

ভ্রমণের সময় তার সঙ্গে থাকা একটি দামি ব্র্যান্ডের ব্যাগ ও ‘লাবুবু’ পুতুল নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছিল।
এবার সেই আলোচিত ব্যাগই রহস্যজনকভাবে গ্যাটউইক বিমানবন্দর থেকে চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন উর্বশী।

সামাজিকমাধ্যমে এক পোস্টে উর্বশী জানান, ব্যাগটিতে ছিল প্রায় ৭০ লাখ রুপির দামী গয়না ছিল। তিনি লেখেন, আমি এমিরেটস এয়ারলাইন্সের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী। উইম্বলডন ভ্রমণের পর গ্যাটউইক বিমানবন্দরে আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই চুরি হয়ে গেছে। ব্যাগে সঠিক ট্যাগ ও টিকিট থাকার পরও এ ধরনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তৈরি করে।

উর্বশী রাউতেলা কখনও তার পোশাক, কখনও বক্তব্য বা সামাজিকমাধ্যমে ভাইরাল কন্টেন্ট নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন তিনি। এবার গয়নাসহ দামী ব্যাগ হারিয়ে আবারও আলোচনায় উঠে এলেন এই বলিউড অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com