1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

গাছের নিচে উদোম গায়ে অসুস্থ সমু চৌধুরী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী বৃহস্পতিবার (১২ জুন) ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে একটি গাছের নিচে উদোম গায়ে অচেতন হয়ে পড়ে আছেন। তাকে দেখে স্থানীয়রা ধারণা করছেন, উনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

ওই অভিনেতার শুয়ে থাকার ছবি ফেসবুকে পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়-স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুণি ব্যক্তিটিকে সাহায্য করতে চাইলে, সবাই শেয়ার করে দেবেন উনি যেন উনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছাতে পারেন।

মুহূর্তেই সমু চৌধুরীর ওই ছবি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন এটি শুটিংয়ের ছবি। কিন্তু তা নয়, আসলেই সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন। তবে তাকে সেখান থেকে পাগলা থানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি।

সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন।

এ বিষয়ে রাশেদ মামুন অপু বলেন, ‘সমুদা মানসিক চাপে এমনটি করেছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ’

১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় সমু চৌধুরীর অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। সেই নাটকে অভিনয় করে তিনি ৭শ টাকা সম্মানী পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com