1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:২১|

জব্দ ইরানি সম্পদ ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানি সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছিল।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নজরে আসার পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে বলে বিবিসি পার্সিয়ানের খবরে উঠে এসেছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানান, পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুদ্ধবিরতি আলোচনায় চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ‘আন্তরিকতার’ লক্ষণ হিসেবে কাতারসহ অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, জব্দ সম্পদ অবমুক্ত করার এ পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত। আলোচনায় এটি একটি মূল বিষয় হবে বলে আশা করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র যে সম্পদগুলো ছেড়ে দিতে সম্মত হয়েছে, তার সুনির্দিষ্ট মূল্য ওই সূত্র জানায়নি। দ্বিতীয় এক ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে জব্দ ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে।

এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স। পরবর্তীতে বিষয়টি নজরে আসলে একজন মার্কিন কর্মকর্তা এই দাবি অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com