1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৩৩|

ঢাকার সাভারে আবারও চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ভ্রাম্ম্যমান প্রতিনিধিঃ

ঢাকার সাভারে আবারও চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা সংলগ্ন ব্রিজের ওপর ঢাকাগামী সাভার পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে।ছিনতাই-কবলিত বাসটিতে থাকা এক যাত্রী গণমাধ্যমে জানান, দুপুর ১২টার দিকে শ্যামলী যাওয়ার উদ্দেশে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি। বাসটি ব্রিজের ওপর উঠতেই আগে থেকেই অবস্থান করা তিন থেকে চারজন যুবক ছুরি হাতে ভয় দেখিয়ে নারী যাত্রীদের কাছ থেকে চেইনসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সেই সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।তিনি আরও জানান, ‘বাসে ২০-২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো মুঠোফোন নেয়নি। ছিনতাইকারীরা বাসে থাকা তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়েছে। এরপর ওই ব্রিজের ওপরই বাস থেকে নেমে যায় তারা।পরবর্তীতে বাসটি গাবতলীতে যাওয়ার পর বাসচালককে একটি কাউন্টারে নিয়ে আটকে রাখেন যাত্রীরা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ওই এলাকায় সব সময় আমাদের টহল কার্যক্রম চলে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com