1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দুই দফা কমল সোনার দাম

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ সকাল-বিকেল দুই দফায় মোট ১২ হাজার ১৪ টাকা কমানো হয়েছে। ভরি প্রতি সকালে ৬ হাজার ৫৯০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়।

পরে বিকেলে আবারও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। এর মানে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার পর দ্বিতীয় দফা নতুন দামের ঘোষণা দেয়। নতুন দাম ৩টা ৪৫ মিনিটে কার্যকর করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল।

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানোর পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমেছে। এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com