1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ধর্ষকের শাস্তি চাইলেন মিথিলা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এরপর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এ ঘটনার প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। সামাজিকমাধ্যমে একের পর এক তারকা ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন। ন্যাক্কারজনক ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

এক ফেসবুক পোস্টে ঘটনাটির জন্য ধিক্কার জানিয়েছেন মিথিলা। তিনি লেখেন, ‘ধিক্কার। ’ এরপর হ্যাশট্যাগ ব্যবহার করে অভিনেত্রী লিখলেন, ‘ধর্ষকের শাস্তি চাই। ’

মিথিলার দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। কেউ কেউ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইছেন। কেউ কেউ মন্তব্য করে বলছেন, প্রকাশ্যেই কার্যকর হোক এদের শাস্তি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com