1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নিউইয়র্কে অভিযোগ গঠন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। শনিবার (৩ জানুয়ারি) বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে “মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের” অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, ‘তারা শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন।’ তবে তার স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি তিনি।

পাম বন্ডি বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ, যারা এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস্য এবং অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে।’

এর আগে শনিবার স্থানীয় সময় ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিনবাহিনী।

এদিকে গভীর রাতে যুক্তরাষ্ট্রের চালানো এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটি এখনও নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার। তবে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com