1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪২|

নিজ এলাকা থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজ এলাকা থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
ফুটেজ সট টেলিগ্রামে
পটুয়াখালী প্রতিনিধিঃ নিজ এলাকা পটুয়াখালী-৩ গলাচিপা দশমিনা আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহনের ঘোষনা দিয়েছেন গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার বিকেলে জেলার গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে আয়োজিত গন সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষনা দেন তিনি। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকারীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে, দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয় আপনারা সমর্থন করলে দেশের অন্য কোন আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করবেন। প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্টা করতে পুরনো যে দল পুরোনো যে নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। গন অধিকার পরিষদের যে গনজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যাবস্থার সংস্কার চাই। একক কোন দল যেন সরকার গঠন করে প্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। কোন অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।
গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে গন সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com