1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৬|

পরীমণির পাল্টা মামলা সেই গৃহকর্মীর নামে 

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

মেকাআপ রুম থেকে মাদক সেবন করে এসে গৃহকর্মীকে মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমণির নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

এবার মানহানিকর ও কুৎসা রটনার অভিযোগে সাবেক ওই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন পরীমণি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক নুরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত পরীমণির জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন এবং তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।

মামলার আবেদনে পরীমণি উল্লেখ করেন, গৃহকর্মী পিংকি তার ব্যক্তিগত জীবনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে পরীমণির ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এমন কর্মকাণ্ড তার প্রতি জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র মতে, পিংকি আক্তার কিছুদিন আগে একটি ভিডিও বার্তায় পরীমণির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন, যা সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, পাল্টাপাল্টি মামলার বিষয়ে পরীমণি বা পিংকি আক্তারের সরাসরি কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com