1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৪৩|

পাত্তা দিইনি এসব আমি কখনো: মৌসুমী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। মাঝে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়লেও, শেষ পর্যন্ত তা গুঞ্জন হয়েই রয়ে যায়। এর মধ্যে আবার নেটদুনিয়ায় ছড়িয়েছে তার বিয়ের খবর! যা নিয়ে বেশ বিরক্ত প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রনায়িকা।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি যা-ই বলি না কেন, মানুষের কাছে মিথ্যা খবরটাই যেন বেশি মুখরোচক। এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্তিকর। অনেক সময় এসব নিয়ে কথা বলাটাও মূল্যহীন মনে হয়।’

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ কেবল মনোযোগ ও ভিউ পাওয়ার আশায় ভিত্তিহীন গল্প বানিয়ে ছড়িয়ে দেন। ‘কোনো কিছু না জেনে মিথ্যাকে রংচং মিশিয়ে সত্য বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে হয়তো এসব ভিউখোর গুজব অনেকটাই বন্ধ হতো’ বললেন মৌসুমী।

শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধেও কড়া অবস্থান নেন মৌসুমী। তার ভাষায়, ‘শিল্পীরাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। দীর্ঘ সময়ের পরিশ্রমে একজন শিল্পী তৈরি হয়।

যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। মানুষের মনে আমি যে জায়গায় আছি, সেখান থেকে আমাকে সরানো সহজ নয়। এসব আমি কখনো পাত্তা দিইনি, ভবিষ্যতেও দেব না।’

দেশে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, অনেক আগেই তার ফেরার পরিকল্পনা ছিল। তবে বর্তমানে অসুস্থ মায়ের দেখাশোনার কারণেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

তিনি বলেন, ‘আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম, তা শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই এখন তার পাশে থাকাটাই সবচেয়ে জরুরি।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com