1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ: পরীমণি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

সিনেমা নেই, তবে খবরে আছেন- পরীমণির বেলায় এটা যেন খুব স্বাভাবিক একটি বিষয়। ব্যক্তিজীবনের নানা কিছু নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন এই চিত্রনায়িকা।

তবে এবার ব্যক্তিজীবন নিয়ে নয়, খবরে এলেন সিনেমা দিয়েই। দীর্ঘদিন পর পরীভক্তদের জন্য থাকছে সুখবর।

মাতৃত্ব ও পারিবারিক ব্যস্ততার কারণে দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন পরীমণি। আর সেই বিরতি ভেঙে নায়িকা দাঁড়িয়েছিলেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় এর শুটিং। আর চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরী জানান, সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অবশেষে সেই ‘ডোডোর গল্প’ মুক্তি পাচ্ছে আসছে রোজার ঈদে।

সিনেমার সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে।

এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।’

‘ডোডোর গল্প’তে পরী অভিনয় করেছেন ‘কাজল চৌধুরীর ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক, যিনি রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি।

প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এই সিনেমার সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

সিনেমাটি নির্মাণ করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। ‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।

আর গল্পটি, এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের। যেখানে নিরন্তর অনুসন্ধান শেষে মা খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সন্তানকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com