1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০৭|

প্রতিমন্ত্রীর রা/জি/ব আহসান উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পবিত্র রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তার সংসদীয় আসন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) এ ব্যক্তিগত উদ্যোগে খোলা বাজারে ন্যায্যমূল্যে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বাজার পরিচালনা করছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের উত্তর বাজারে (পুরোনো টলঘরে) গিয়ে দেখা যায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে চালু করা এই অস্থায়ী স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে শাকসবজি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

এই বাজার থেকে সাধারণ বাজারের তুলনায় অনেকটা কম দামে পণ্য ক্রয় করতে পারছেন ক্রেতারা। ফলে স্বস্তি ফিরে এসেছে এখানকার সাধারণ মানুষের মধ্যে।

জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম চালু করেছেন সংসদ সদস্য রাজিব আহসান, যা চলবে ৩০ রমজান পর্যন্ত। অস্থায়ী এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা, রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, ছোলা ৮০ টাকা, লেবু ৩৫ টাকা হালি, শসা ৪৫ টাকা, আলু ১২ টাকা, গাজর ৩০ টাকা ও কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আর ইফতার সামগ্রীর মধ্যে খেজুর বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি, মাল্টা ৩০০, আপেল ৩০০ টাকা, কমলা ৩০০ টাকা কেজি দরে।

সাধারণ ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন। জানা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই চড়া দামে পণ্য কিনছেন তারা।

কিন্তু রাজিব আহসানের এমন উদ্যোগ সাধারণ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

ক্রেতারা জানান, একদিন আগে পাতারহাট বাজারে প্রতি কেজি শসা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিমন্ত্রীর বাজার চালুর পর শসার দাম ৪৫ টাকায় নেমে এসেছে। শুধু শসা নয়, এই বাজারের প্রভাবে অনেক পণ্যের দাম কমে এসেছে।

তাই শুধু রমজান নয়, বছরের প্রতিটি দিনই সরকারি উদ্যোগে এমন বাজার চালু রাখার দাবি জানিয়েছেন সুফলভোগীরা। বাজারটিতে ন্যায্যমূল্যে পণ্য কিনতে প্রান্তিক মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, রমজানে বাজার সিন্ডিকেট ঠেকাতেই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ন্যায্যমূল্যের এই বাজার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে বেচাকেনা চলবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রাখার পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে নিজ উদ্যোগে ন্যায্যমূল্যের এই বাজার চালু করা হয়েছে, যা শেষ রমজান অবধি চলমান থাকবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি ৬০০-৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির এবং ১৫০ টাকা কেজিতে মুরগি মাংস বিক্রি করার পরিকল্পনা করেছি। হয়ত দু’একদিনর মধ্যেই তা বাস্তবায়ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com