1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৫৯|

বগুড়ায় মউশিক শিক্ষক পরিষদের মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ভ্রাম্ম্যমান প্রতিনিধিঃ

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায়ে পাসসহ ৫ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।আজ রবিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখা এ মানববন্ধন করে।এতে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলার সভাপতি মাওলানা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, জেলার নেতা রুহুল আমিন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, আবু সুফিয়ান, জিললুর রহমান, আবু বক্কর, ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম রবি, মো. আরিফুর রহমান প্রমুখ। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ১২টি উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের আগে যদি বকেয়া বেতন বোনাস পরিশোধ না করা হয় তাহলে পরবর্তীতে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। ৫ দফা দাবি মেনে না নিলে আমাদের সন্তানরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে। তখন ছেলেমেয়েরা ইসলাম থেকে দূরে সরে যাবে।এ সময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায়ে মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। ঈদ-উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে, কোনভাবে আউটসোসিং পদ্ধতিতে নেওয়া যাবে না। শিক্ষক-শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক-শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com