1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা দ্বিতীয় সন্তান আসার আগেই

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

আগামী সেপ্টেম্বরেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংয়ের সঙ্গে তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

গত এপ্রিলেই মেয়ের হাতের প্রেগন্যান্সি টেস্টের ছবি প্রকাশ করে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। নতুন অতিথির অপেক্ষায় যখন পরিবারে আনন্দের আবহ, তখনই কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা।

জানা গেছে, চিকিৎসকদের হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। কিন্তু মাতৃত্বের কারণে দীর্ঘ বিরতিতে যাওয়ার আগে নিজের নতুন সিনেমা ‘রাকা’র কাজ শেষ করতে চান অভিনেত্রী। তাই শারীরিক এই অবস্থাতেও শুটিংয়ের জন্য নিয়মিত সেটে হাজির হচ্ছেন তিনি।

অভিনেত্রীর এই পেশাদারিত্ব ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেমার টিমের। সূত্রের দাবি, প্রয়োজন হলে গভীর রাত পর্যন্ত শুটিং করেছেন দীপিকা। এমনকি গর্ভাবস্থার সাত মাসেও বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন তিনি। তবে তার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীপিকার এমন দৃঢ় মনোভাব মুগ্ধ করেছে ছবির পরিচালক অ্যাটলি ও অভিনেতা অল্লু অর্জুনকেও। এর আগে সিনেমায় তার চরিত্র ছোট করা হচ্ছে বলে গুঞ্জন ছড়ালেও ‘রাকা’ টিম জানিয়েছে, তার চরিত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

অ্যাটলির পরিচালনায় ও সান পিকচার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে বিগ বাজেটের সায়েন্স-ফিকশন ফ্যান্টাসি অ্যাকশন সিনেমাটি। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘রাকা’র। আপাতত দীপিকার অংশের শুটিং দ্রুত শেষ করতেই তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করছে পুরো টিম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com