1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

‘বাহুবলী’ রূপে হাজির প্রভাস

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

অবশেষে এক দশকের প্রতীক্ষার অবসান। মঙ্গলবার (২৬ আগস্ট) বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’র অফিসিয়াল ঝলক উন্মোচন করা হয়েছে।

যেখানে চোখে পড়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য, আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য।
সিনেমার ঝলক প্রকাশ্যে আসার পরই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কারণ, এই সিনেমার মধ্যে দিয়ে ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসকে আরও একবার পুরনো রূপে দেখা যাবে। তাদের অনুমান, এই সিনেমা বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দেবে।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার ১০ বছর পরে মুক্তির পথে এস এস রাজামৌলির নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’।

সিনেমাটি নতুনভাবে তৈরি হলেও আগের দুই সিনেমার সঙ্গেই রয়েছে গল্পের যোগসূত্র। তবে এই সিনেমা ছয় ঘণ্টা দৈর্ঘ্যের হবে না বলেই জানা গিয়েছে।

‘বাহুবলী: দ্য এপিক’র বিশেষত্ব হল এটি ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে হবে। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায়। আর এ খবর প্রকাশ হতেই ভক্তদের মন্তব্যেও ফুটে উঠছে উচ্ছ্বাস।

প্রসঙ্গত, ‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা আয় করেছিল। কিন্তু দ্বিতীয় অংশটি আলোড়ন ফেলে দিয়েছিল বক্স অফিসে। ১৭৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল সেই সিনেমা। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com