1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৩৯|

‘বিচ্ছেদের পথে হাঁটছেন তাহসান খান’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

গত বছরের শুরুতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তার এক বছরের মাথায় এবার এল দুঃসংবাদ। বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানালেন এই গায়ক।

এ বিষয়ে তাহসান বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা বিরক্তিকর। সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই বিধায় কোনো কারণ আমি জনসম্মুখে বলতে চাই না।’

তাহসান আরও জানান, গত ৬ মাস ধরে রোজা আহমেদ ও তিনি আলাদা থাকছেন।

সংসার ভেঙে যাচ্ছে- এই বিষয়ে গতকাল শনিবার গায়কের ভাষ্য, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে মেকআপন আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তাহসান। মাত্র চার মাসের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। এবার এল বিচ্ছেদের খবর।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। আর ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com