1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৩৯|

বিশ্বকাপের ‘সুদর্শন’ কোচদের তালিকায় পিছিয়ে আনচেলত্তি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিনে প্রকাশিত হয়েছে এক ব্যতিক্রমী র‌্যাঙ্কিং। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলের কোচদের মধ্যে কে কতটা আকর্ষণীয় তা নিয়ে করা এক গবেষণায় শীর্ষ ২০-এ জায়গা পাননি ইতালিয়ান এই কোচ।

‘লাইভ ফুটবল টিকিটস’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৯ জন কোচকে শারীরিক আকর্ষণীয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এতে মুখের গঠন ও সামঞ্জস্য, উচ্চতা, বয়স এবং পেশাগত সাফল্যের মতো বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

গবেষণায় ব্যবহৃত হয়েছে বহুল আলোচিত ‘গোল্ডেন রেশিও’ বা স্বর্ণ অনুপাতের ধারণাও, যা মুখমণ্ডলের সৌন্দর্য মূল্যায়নে প্রায়ই ব্যবহার করা হয়। এই তালিকায় আনচেলত্তির অবস্থান ২৭তম।

১০ এর মধ্যে তার প্রাপ্ত স্কোর ৬ দশমিক ৯৫। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ হওয়া সত্ত্বেও তিনি সেরা ২০ এ জায়গা করে নিতে পারেননি।
আনচেলত্তির চেয়েও সামান্য এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তিনি ২১তম স্থানে থেকে পেয়েছেন ৭ দশমিক ২৮ নম্বর। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ২৮তম স্থানে থেকে পেয়েছেন ৬ দশমিক ৮২ নম্বর।

তালিকার শীর্ষে রয়েছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। তার প্রাপ্ত স্কোর ৯ দশমিক ৩। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার টনি পপোভিচ এবং তৃতীয় স্থানে সুইডেনের গ্রাহাম পটার।

বিশ্বকাপের পরিচিত কোচদের মধ্যে ইংল্যান্ডের থমাস টুখেল চতুর্থ এবং জার্মানির জুলিয়ান নাগেলসমান সপ্তম স্থানে জায়গা পেয়েছেন। নেদারল্যান্ডসের রোনাল্ড কোমান আছেন সেরা দশের শেষ দিকে।

তবে তালিকাটি কিছু বিস্ময়েরও জন্ম দিয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ স্কালোনি সেরা ২০-এ জায়গা পাননি। একইভাবে দক্ষিণ আমেরিকার অন্যতম কোচ মার্সেলো বিয়েলসার অবস্থান ৪৪তম, তার স্কোর ৫ দশমিক ০৪।

র‌্যাংকিংয়ের একেবারে নিচে রয়েছেন নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বেজলি। ৪ দশমিক ৩১ স্কোর নিয়ে তিনি ৪৯ জনের মধ্যে সর্বশেষ স্থানে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com