1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

লাদাখে সালমান খান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং শুরু করলেন বলিউড সুপারস্টার সালমান খান। লাদাখে চলছে দৃশ্যধারণ।

শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।
২০২০ সালের জুন মাসে ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে এগিয়ে যাবে সিনেমার গল্প। এতে সালমানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে। যিনি এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।

শুটিং ফ্লোর থেকে সামনে আসা ছবিতে দেখা যায়, তুষারাবৃত পর্বতমালার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন সালমান। আর তার দিকে তাক করে রয়েছে অসংখ্য ক্যামেরা। যা দেখে বোঝাই যাচ্ছে জোরকদমে চলছে এই সিনেমার শুটিং।

এমন এক চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন বলিউড ভাইজান। কোনও ত্রুটি রাখতে চাননি তিনি। বিশেষভাবে ফিটনেসের দিকে মন দিয়েছিলেন এই অভিনেতা। খাদ্যাভ্যাসেও এনেছিলেন পরিবর্তন।

বলা ভালো, প্রতি বছর ঈদে নতুন সিনেমা নিজের দর্শকদের উপহার দেন সালমান। সেই লক্ষেই চলছে শুটিং। সালমান খান ছাড়াও এই সিনেমাতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com