1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

শামীম হাসান আপসহীন জননেতা!

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

একজন প্রকৃত ‘জননেতা’ আমাদের মানসপটে যে রূপে কল্পিত, ঠিক তেমনি-ই নাট্যরূপ নিয়ে এবার হাজির হয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। তার নতুন নাটক ‘জননেতা’য় এমনই রূপে পাওয়া যাবে তাকে।

বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অদম্য সাহসী ‘নেতা’ রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।

নির্মাতা বলেন, ‘ঘুনে ধরা কিংবা পচেঁ যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপসহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি নাটক “জননেতা” তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনও মনস্তাত্ত্বিক কখনও সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে সামান্তা পারভেজ দারুণভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং একই সঙ্গে গল্পের শক্তি বাড়িয়েছে।

অন্যদিকে, শ্বশুর-শ্বাশুরি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় জননেতাকে দারুণভাবে সময়োপযোগী করে তুলেছে। আশা করছি, নাটকটি দর্শকদের পছন্দ হবে।’

আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি)। বর্তমান সময়ের বাস্তব বিষয় নিয়ে নির্মিত এই নাটক দর্শককে ভীষণভাবে আলোড়িত করবে বলে বিশ্বাস করেন নাটকের পরিচালক এবং প্রযোজক।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com