
বিনোদন ডেস্ক//
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য বড় সুখবর। দুই দশক পর ফিরছে জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হু না’। তবে এবার বড় চমক হিসেবে শাহরুখকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে। এক যুগ পর পরিচালক ফারাহ খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন তিনি।
শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য, যেখানে থাকবে অ্যাকশন, কমেডি ও দেশাত্মবোধের মিশেল। শাহরুখ নিজেই এই গল্পের ধারণা দিয়েছেন।
মে মাসে ‘কিং’ সিনেমার কাজ শেষ করে চিত্রনাট্য চূড়ান্ত করবেন অভিনেতা। ২০০৪ সালের সুপারহিট সিনেমাটির সিক্যুয়াল ঘিরে এরই মধ্যে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।