1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ববিতে র‌্যাগিংয়ের অভিযোগ তদন্তে কমিটি গঠন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক আদেশে চার সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে।

কমিটিতে প্রক্টর অধ্যাপক রাহাত হোসাইন ফয়সালকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেন।

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের রাতভর র‌্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদার ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে অভিযোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com