1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:১১|

ভারতের নায়িকা যা বললেন শাকিব খানকে নিয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো কাজ করছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তাও আবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় দেখা যাবে তাদের। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ভারতের এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। টানা পাঁচ দিন সেখানে শুটিং করেছেন শাকিব খানের সঙ্গে।

শুরুতে সিনেমাটি ভারতে শুটিং হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়।

শাকিবের কাজের প্রশংসা করেন জ্যোতির্ময়ী বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী।’

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন তিনি।

নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

বলা দরকার, টেলিভিশন সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করা জ্যোতির্ময়ীর সিনেমা যাত্রা বেশ চমকপ্রদ। প্রথম সিনেমাতেই দেবের সঙ্গে কাজের সুযোগ, আর দ্বিতীয় সিনেমায় শাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয়- এ বিষয়টিকে তিনি নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন।

তার কথায়, ‘শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না।’

এদিকে, নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এই সিনেমায় আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com