1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৫৪|

জয়া আহসান সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ভারতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

শারমিন জাহান//

ভারতের কলকাতায় বছরের প্রথম স্বীকৃতিতে সিক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার।

শুক্রবার (৩০ জানুয়ারি) কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার অর্জনে উচ্ছ্বসিত জয়া ফেসবুকে ট্রফি হাতে ছবি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমায় জয়ার সংবেদনশীল অভিনয় এবং চরিত্রের গভীরতা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়ার পরবর্তী মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’। পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে, যিনি শৈশবের এক গভীর ক্ষত থেকে সৃষ্ট মানসিক অস্থিরতার শিকার।

সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে তার অভিনয় পারদর্শিতা ফুটে উঠেছে। সব মিলিয়ে নতুন বছরের শুরু থেকেই সাফল্যের ধারায় আছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com