1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৫|

বরফ গলার পরিমাণ বাড়ছে গ্রিনল্যান্ডে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

গ্রিনল্যান্ড, ইউরোপের বরফে ঢাকা আলোচিত এলাকার একটি। ইদানিং এ অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। কেবল তাপমাত্রা বাড়ার কারণে নয়, বাতাসের সঙ্গে ভেসে আসা ক্ষুদ্র ধূলিকণার কারণেও দ্রুত গলে যাচ্ছে।

এই ধূলিকণা বরফের ওপর গাঢ় রঙের শেওলা জন্মাতে সাহায্য করছে, যা সূর্যের আলো শোষণ করে বরফ গলার গতি বাড়িয়ে দিচ্ছে।

কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর গবেষক জেনিন ম্যাককাটচিয়ন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গবেষণায় দেখা গেছে, বাতাসের মাধ্যমে পার্শ্ববর্তী এলাকা থেকে খনিজ ধূলিকণা বরফের ওপর চলে আসে। এই ধূলিকণায় ফসফরাস থাকে, যা শেওলার বৃদ্ধির জন্য অপরিহার্য পুষ্টি উপাদান।

প্রতিবছর বর্গমিটারপ্রতি প্রায় ১ দশমিক ২ মিলিগ্রাম ফসফরাস বরফের ওপর জমা হয়। এই পরিমাণ পুষ্টি শেওলার ঘনত্ব প্রতি মিলিলিটারে ৮ হাজার ৬০০ কোষ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

গ্রিনল্যান্ডের বরফ কেবল তাপমাত্রা বাড়ার কারণে নয়, বাতাসের সঙ্গে ভেসে আসা ক্ষুদ্র ধূলিকণার কারণেও দ্রুত গলে যাচ্ছে। এই ধূলিকণা বরফের ওপর গাঢ় রঙের শেওলা জন্মাতে সাহায্য করছে, যা সূর্যের আলো শোষণ করে বরফ গলার গতি বাড়িয়ে দিচ্ছে। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর গবেষক জেনিন ম্যাককাটচিয়ন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। আর্থ ডটকম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com