1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৪০|

অপরাজিত থেকে শীর্ষে জিম্বাবুয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে তারা।

ব্রায়ান বেনেটের অপরাজিত ফিফটি আর অধিনায়ক সিকান্দার রাজার বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য শেষ ওভারে টপকে যায় জিম্বাবুয়ে।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি।উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৬৯ রান। মারুমানি ৩৪ রানে বিদায় নিলেও বেনেট এক প্রান্ত আগলে রেখে খেলেন ৬৩ রানের অনবদ্য এক ইনিংস।

মাঝপথে রায়ান বার্লের ১২ বলে ২৩ রানের ক্যামিও এবং অধিনায়ক সিকান্দার রাজার ২৬ বলে ৪৫ রানের (৪টি ছক্কা ও ২টি চার) ঝড়ো ব্যাটিং জিম্বাবুয়েকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান দরকার হলে টনি মুনিওঙ্গা ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। কুশল পেরেরা (২২) ও পাথুম নিশাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তে দাপট দেখায় তারা।

নিশাঙ্কা খেলেন ৪১ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে মাঝপথে জিম্বাবুয়ের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের রানের গতি কমিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com