1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৩৮|

নেইমারের জোড়া গোল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক//

তারকা ফুটবলার নেইমারের জোড়া গোলে ব্রাজিলিয়ান সিরি ‘এ’তে প্রথম জয়ের দেখা পেয়েছে সান্তোস। গতকাল চতুর্থ রাউন্ডের ম্যাচে সান্তোস ২-১ গোলে হারিয়েছে ভাস্কো দা গামাকে। ম্যাচের ২৫ ও ৬১ মিনিটে গোল দুটি করেন নেইমার।

নতুন মৌসুমে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল সান্তোস। আগের তিন ম্যাচে ১টিতে ড্র ও ২টিতে হারে নেইমারের সান্তোস। দীর্ঘ চোট কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। কিন্তু নিজেকে মেলে ধরতে পারছিলেন না তিনি।

সম্প্রতি নেইমারের ফর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে উদ্দেশ করে আনচেলত্তি বলেন, ‘শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হবে না।’

ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে নেইমার বলেন, ‘গত সপ্তাহেও তারা বলছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এমন কিছুর প্রয়োজন ছিল।

একদিন আপনাকে অবসর নিতে বলবে, আবার পরদিন আপনাকে বিশ্বকাপ দলে লাগবে।’ মাঠে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন জানিয়ে নেইমার বলেন, ‘আমি মাঠে নিজেকে উজাড় করে দিচ্ছি।

সেরা অবস্থায় ফিরতে কাজ করে যাচ্ছি। এ বছর আমার মাত্র তৃতীয় ম্যাচ এটি। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেললাম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com