1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৫৬|

চোখের সমস্যায় ভুগছেন কিংবদন্তি সোহেল রানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

শারমিন জাহান//

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন। আর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেতা।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন।সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

তার এই পোস্টের পর থেকেই চলচ্চিত্রাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।

বলা দরকার, সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। তিনি সত্তর ও আশির দশকে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বাংলা সিনেমায় ব্যাপক খ্যাতি অর্জন করেন।

১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম।

পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমা পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com