
শারমিন জাহান//
আবার বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই’খ্যাত চাষী আলম। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। এটি তার দ্বিতীয় সন্তান। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই খুশির সংবাদটি নিশ্চিত করেছেন চাষী আলম।
তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
তবে নতুন পুত্রের কোনো ছবি তিনি এখনও প্রকাশ করেননি।
এদিকে, খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা।
বলা দরকার, এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। সেবারও এক পুত্র সন্তান জন্ম দেন তার স্ত্রী। ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম।