1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৪৫|

পবিত্র ঈদুল আজহার ছুটি পশ্চিমবঙ্গে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা বিজেপি সরকার ঈদুল আজহার সরকারি ছুটি দু’দিন থেকে কমিয়ে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাজ্যের অর্থ দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। ভারতীয় বার্তাসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার ২০২৬ সালের ২৬ ও ২৭ মে ‘ঈদুল আজহার আগের দিন’ এবং ‘ঈদুল আজহার দিন’ সরকারি ছুটি ঘোষণা করেছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা পালিত হবে ২৮ মে।

সেই অনুযায়ী ২৮ মে, বৃহস্পতিবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগে ঘোষিত ২৬ ও ২৭ মের ছুটি বাতিল করে ওই দুই দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঈদুল আজহাকে ঘিরে পশু জবাই সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মধ্যে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত সামনে এসেছে।

এ বছর পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে ‘পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছর বা তার বেশি বয়সী পশু জবাই করা যাবে।

পাশাপাশি জবাইয়ের জন্য পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির যৌথ সার্টিফিকেট এবং সরকারি পশুচিকিৎসকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

এই নিয়ম কার্যকর হওয়ার পর কলকাতায় গরুর মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানা গেছে। আগে যেখানে প্রতি কেজির দাম ছিল প্রায় ২৮০ টাকা, সেখানে এখন তা প্রায় ৬০০ টাকায় পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com