1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৫৮|

দুই ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা আরও দু‘টি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে।

শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানায়।

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে সেন্টকমের ওই পোস্টের বরাতে বলা হয়, ‘আজ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী দুটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে, যা হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-পরিবহনের জন্য হুমকি সৃষ্টি করছিল।’

মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সর্বদা প্রস্তুত।

এর আগে শুক্রবার মার্কিন বাহিনী চারটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করে। এ নিয়ে দুই দিনের মধ্যে মোট ছয়টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কন বাহিনী।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা এবং ড্রোন হামলার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com