1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:২৯|

এবার কেপ ভার্দের হুঁশিয়ারি মেসির আর্জেন্টিনাকে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই রূপকথার গল্প লিখেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন গ্রুপ থেকে অপরাজিত থেকেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসি। তবে নামের জৌলুসে ভয় পাচ্ছে না কেপ ভার্দে।

সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর স্পেনের উরুগুয়েকে হারানোর সুবাদে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক আসরেই এই কীর্তি গড়ে তারা ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে।

ম্যাচ শেষে আবেগাপ্লুত কোচ বুবিস্তা বলেন, ‘আমরা আমাদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরেছি। এখন সামনে আর্জেন্টিনা। আমরা জানি তারা কতটা শক্তিশালী, কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।’

মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বকাপের সবচেয়ে ছোট অংশগ্রহণকারী দেশগুলোর একটি। অথচ তারা গ্রুপপর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে নকআউটে জায়গা করে নিয়েছে।

গোলরক্ষক ভোজিনহা, মিডফিল্ডার ডেরয় দুয়ার্তে, কেভিন পিনা ও ফরোয়ার্ড নুনো দা কস্তার মতো খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে লিওনেল মেসি, হুলিয়ান আল্ভারেজ, লাউতারো মারতিনেজ, এঞ্জো ফারনান্দেজদের নিয়ে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তবে কেপ ভার্দের বিশ্বাস, স্বপ্ন দেখার অধিকার তাদেরও আছে।

আগামী ৩ জুলাই শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে—বিশ্বকাপে রূপকথা কখনও কখনও বাস্তবও হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com