1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:৪৪|

আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করা সেই উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়। পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে সোমবার (২৯ জুন) তার দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরে ‘বরিশাল ক্রাইম নিউজ’ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করার পর তাকে শোকজ করা হয়।

উল্লেখ্য- সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল থেকে মাদক কারবারি রাসেল হাওলাদারের আটকের তথ্য ও ছবি পত্র-পত্রিকায় মেইল পাঠানো হয়। মেইল পাঠানো ওই ছবিতে দেখা যায় আটক রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি।

কিন্তু আটকের সময় তার গায়ে আর্জেনটিনার জার্সি পড়া ছিল। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক ওয়াল থেকে পোষ্ট করা ছবি সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিয়ে ভূল স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ। তিনি বলেন- ভাই (প্রতিবেদক) আমার ভূল হয়েছে। আমি মজা করতে গিয়ে এমনটা করেছি। মিডিয়া সেলের দায়িত্বে থেকে এমনটা করা উতি হয়নি। আমি সব জায়গা থেকে ছবি ডিলেট করে দিয়েছি।

থানা পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম নগরীর ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করে।

এ সময় আঁখি নামের আরেক নারী মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

আটকের সময় রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি পড়া ছিল বলে নিশ্চিত করেছন কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।

জানা গেছে, গণমাধ্যমে ভুল তথ্য এবং এআই দিয়ে বানানো ছবি পাঠানো মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ আর্জেন্টাইন সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ে কর্মরত আছেন।অপরাধ তদন্ত প্রতিবেদন

যদিও-বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। তাছাড়া দায়িত্বশীল পদে থেকে অপেশাদার আচারণের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার (৩০ জুন) উপ-পরিদর্শক তানজিল আহমেদকে কমিশনার স্যার নিজ দপ্তরে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি মিডিয়া উইং থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে বিষয়টি কমিশনার স্যার নিশ্চিতভাবে বলতে পারবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com