1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বাউফলে রাস্তার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশ থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে হাতটি নারী নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের পোনাহুড়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশে কালাম শিকদার বাড়ির কাছের রাস্তার পাশ থেকে হাতটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। এ সময় ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।

তবে উদ্ধার হওয়া হাতটি কার, কোন ব্যক্তির শরীরের অংশ কিংবা কীভাবে সেটি ওই স্থানে এসেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

হাতটি নারী নাকি পুরুষের, সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও এর পেছনের প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হাতটি কার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আবার এমনও হতে পারে, শরীর থেকে বিচ্ছিন্ন হাতটি অন্য কোনো স্থান থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকার সড়কের পাশ থেকে মানুষের বিচ্ছিন্ন হাত উদ্ধারের ঘটনায় পোনাহুড়া গ্রামজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাতটির পরিচয় এবং কীভাবে সেটি সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের সড়কের পাশে এমন একটি বিচ্ছিন্ন অঙ্গ পড়ে থাকার ঘটনা তাঁদের কাছে অস্বাভাবিক। হাতটির সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং হাতটির পরিচয় শনাক্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাতটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি কোনো হত্যাকাণ্ডের অংশ কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com