1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বাবা-মা এর কোনো দিবস হতে পারে না: জায়েদ খান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

এক ফেসবুক পোস্টে জায়েদ খান লিখেছেন, ‘বাবা-মা এর কোনো দিবস হতে পারে না। বাবা-মায়ের আবার দিবস কী। ছেলে মেয়েরা বাবা-মাকে এত ভালোবাসলে বৃদ্ধাশ্রমে বাব-মা থাকতো না। আমরা অমানুষ আমরা আমাদের বাবা-মাকে যথার্থ ভালোবাসতে পারিনি, তারা যেভাবে আমাদের লালন পালন করেছেন। আমাদের মা-বাবাই আমাদের জান্নাত। বাবা-মাকে সেবা করার ভাগ্য সবার জোটে না।’

তিনি আরও লিখেছেন, ‘আজ নাকি বাবা দিবস। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, যাওয়ার আগে এভাবেই সারা রাত হাত ধরে ছিলাম, আমার চোখের পানি গড়িয়ে বাবার হাতের উপর পড়ল, বাবা অক্সিজেন মাস্ক পড়েও আমার চোখের পানি পড়াটা টের পেল, মাস্ক খুলে আমাকে বলল- বাবা কান্না কইরো না। বাবার সেই কথাটা এখনও কানে বাজে। আল্লাহ পৃথিবীর সকল বাবা-মাকে ভালো রাখুক। আর তোমরা কেউ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। এত বড় পাপ করো না।’

বলা দরকার, ২০২০ সালে ৩১ ডিসেম্বর বাবা এম এ হককে হারিয়েছেন জায়েদ খান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর জায়েদ খান তার মাকে হারিয়েছেন ২০২১ সালে ২৭ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com