1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

অনুসারীদের জন্য একটি বার্তা দিয়েছে: শাকিব খান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান প্রায় একমাস হলো যুক্তরাষ্ট্রে রয়েছেন। কিছুটা অবসর নিতেই তার এই সফর।

শাকিবের এই সফরে তার সঙ্গে রয়েছে ছোট ছেলে শেহজাদ খান বীর ও প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী।
নিজের অবসরের মধ্যে বীরকে নিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব। তবে শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না, সেটা বোঝা গেল বৃহস্পতিবার রাতে তার ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে। তিনি তার অনুসারীদের জন্য একটি বার্তাও দিয়েছেন।

সেই বার্তায় শাকিব খান লেখেন, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘুর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।

ঈদুল আযহায় ‘তাণ্ডব’ মুক্তির পর নিজের মতো করে দিন কাটাচ্ছেন শাকিব খান। এদিকে তার অনুসারীরা নতুন সিনেমার আপডেট জানাতে ব্যকুল! তাদের উদ্দেশ্যে শাকিব লেখেন, বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগিরই ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইলো।

চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত পরিচালিত আরও একটি সিনেমা, এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com