1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৬|

নগরীর স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন বহিস্কার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান ছাব্বির//

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়ককে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হলেন মো. রিয়াজ খান মিল্টন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। দলের কোন নেতাকর্মীকে তার সাথে যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হলো।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্বান্ত অনুমোদন দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ার বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মিল্টনকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা ও তার একটি হাত কর্তনের মামলায় গত ৬ জুলাই গ্রেফতার হন মিল্টন।

বর্তমানে ওই মামলার আসামী হিসেবে কারান্তরীণ রয়েছেন তিনি।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com