1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

জামিন চাইলেন মেহজাবীন, আত্মসমর্পণ করে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।

এর আগে, ব্যবসার পার্টনার করার কথা বলে ২৭ লাখ টাকা নিয়ে আত্মসাৎ এবং ভয়ভীতি দেখানোর মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া গেল সোমবার (১০ নভেম্বর) ‎এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে তথ্যটি আজ রোববার প্রকাশ্যে আসে।

মামলার বাদী আমিরুল ইসলাম জানান, গত ১০ নভেম্বর মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজিরনা হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে আজ, কাল দিবো বলে ঘোরাতে থাকেন।

পরবর্তীতে এ বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।’

এ ঘটনায় আমিরুল ইসলাম সোমবার (২৪ মার্চ) বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com