1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে।ওই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছে দুইজন পুলিশ কর্মকর্তাও।

রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

১৯৯৬ সালে তাসমানিয়ায় একজন বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার ঘটনার পরে এটাই অস্ট্রেলিয়ায় সশস্ত্র হামলায় এত হতাহতের ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com