
আন্তর্জাতিক ডেস্ক//
সিরিয়ার দক্ষিণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রার আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ইসরাইলের সামরিক অভিযান দেশটির দক্ষিণাঞ্চলের আইন জিওয়ান ও আল-আজরাফ গ্রামে সংঘটিত হয়।
সেখানে তারা দুটি সামরিক তল্লাশি চৌকি স্থাপন করেছে। তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, গত এক বছরে সিরিয়াজুড়ে ৬০০টির বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। অর্থাৎ, দিনে গড়ে অন্তত দুটি করে হামলা চালানো হয়েছে।
সিরিয়ার বার্তাসংস্থা সানা জানিয়েছে, দক্ষিণ কুনেইত্রা গ্রামাঞ্চলের আল-আশা, বির আজাম, বারিকা, উম্মে আল-আজম ও রুওয়াইহিনা শহরের দিকে ইসরাইলি বাহিনী অগ্রসর হওয়ার একদিন পর সর্বশেষ অভিযানটি চালানো হয়।
সরাইলি বাহিনী গত কয়েক মাস ধরেই দক্ষিণ সিরিয়ায়, বিশেষ করে কুনেইত্রা প্রদেশে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ করে গ্রেফতার করছে, চেকপয়েন্ট তৈরি করছে এবং বুলডোজার দিয়ে জমি দখল করছে। ফলে জনসাধারণের মধ্যে ক্রমশ ক্ষোভ ও অস্থিরতা বাড়ছে।
২০২৪ সালের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি হস্তক্ষেপ অনেক বেড়েছে। আল জাজিরা।