1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:৫৬|

‘খুবই খুশি আমি’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দেখা যাবে তাকে। আর এর মধ্যদিয়ে ভিন্ন রূপে পর্দায় ফিরবেন তিনি।

অপু বিশ্বাস জানান, ‘দূর্বার’র শুটিং দ্রুত গতিতে চলছে। তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শিগগিরই বাকি শুটিংও সম্পন্ন হবে।

চিত্রনায়িকা বলেন, ‘এই সিনেমায় দর্শক অনেক চমক দেখতে পাবেন। গল্পের সঙ্গে সঙ্গে অ্যাকশন, থ্রিলার ও বিনোদনের সংমিশ্রণ দর্শক উপভোগ করতে পারবেন।’

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি শেয়ার করে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল স্থান। চলচ্চিত্রের মাধ্যমেই আমি অপু বিশ্বাস হয়েছি।

দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এই মাধ্যম থেকেই। তাই সময় নিয়ে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’

‘দুর্বার’ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। নতুন জুটি নিয়ে উচ্ছ্বসিত অপু বলেন, ‘সজল ভাই অত্যন্ত বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। প্রথম দিন থেকেই কাজের অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। দর্শকরা আমাদের নতুনভাবে দেখতে পাবেন।’

যোগ করে আরও বলেন, ‘সজলকে আমি আমার “ড্রিম হিরো” বলতেও কুণ্ঠাবোধ করি না।’

নির্মাতা কামরুল হাসান ফুয়াদের কাজের প্রশংসা করে অপু বলেন, ‘তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।’

তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না তিনি। অভিনেত্রীর কথায়, ‘পুরো কাজ শেষ হলে সব কিছু শেয়ার করব। এখন দেরিতে সিনেমায় ফেরার কোনো আফসোস নেই। আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবে একটি ভালো সিনেমা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com