1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:০৬|

পিরোজপুরে জামায়াত প্রার্থীসহ দুজনের মনোনয়ন স্থগিত, তিনজনের বাতিল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে জমা পড়া ১৬টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১১টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ।

শনিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এ সময় তিনটি মনোনয়নপত্র বাতিল এবং জামায়াতে ইসলামীর এক প্রার্থীসহ দুইজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঋণখেলাপি থাকায় এবং অপর স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের এক শতাংশ ভোটার তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া পিরোজপুর-৩ আসনে সাতজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানের সরবরাহকৃত সমর্থক ভোটারদের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী মো. আ. জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবির মনোনয়নপত্রে কাগজপত্রের ঘাটতি থাকায় সেগুলো স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হলে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

অন্যদিকে পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর, জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদীসহ আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পিরোজপুর-৩ আসনের দুজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com