1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:২৭|

কলাপাড়ায় ধর্ষন বিরোধী মিছিল সমাবেশ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ছগির হোসেন // কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষন বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা ও সাধারন জনগণ। গতকাল  ১৫ মার্চ শনিবার বেলা ১১ টায় ধর্ষন বিরোধী একটি মিছিল কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর  সভাপতি মো. নজরুল ইসলাম, ছাত্র নেতা নাজমুস সাকিব, ব্যবসায়ী মো. নাঈম ও রবিউল ইসলাম অন্তর। সমাবেশে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সমাজের নারীর প্রতি সহিংসতা নির্মূল করার আহ্বান জানান। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়। এছাড়াও নারীদের নিরাপত্তার জন্য সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন এখন থেকে ধর্ষকদের কোন ছাড় দেয়া হবে না, নিজেরাই শাস্তি দিয়ে আইনের হাতে তুলে দেয়ার কথা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com