1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৪|

নগরীতে প্রেমিক জুটিকে জিম্মি করে অর্থ আদায়, আটক ২

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার হাসিবুল ইসলাম ও বেলতলা এলাকার সায়েম সিকদার। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায়।

প্রেমিক জুটি জানিয়েছেন, বিকেলে তারা নগরীর চৌমাথা লেকের পাড়ে ঘুরতে এসে খাবার খাচ্ছিলেন। তখন কয়েকজন লোক আমাদের ছবি তোলে।

পরে ওই ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আমাদের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ এসে দুইজনকে আটক করলেও বাকি তিনজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় তিনজনের নামোল্লেকসহ আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে ভূক্তভোগী যুবক মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com