1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৪|

নগরীতে ২৭১ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার বিশেষ অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বিএমপি মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) দুপুর সোয়া ২টা দিকে কাউনিয়া থানার এসআই মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন পলাশপুর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), মোসাঃ সোহাগী (২৭), মোসাঃ কমলা বেগম (৪১) এবং মোসাঃ জুঁই আক্তার ওরফে জুলি (২৭) কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয় আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com