1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পচন ধরেছে অপরিপক্ব পাট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

পাট-পেঁয়াজের রাজধানী ফরিদপুরের সালথায় ৯৫ শতাংশ কৃষক পাট চাষাবাদ করে থাকেন। টানা ক’দিনে বৃষ্টিতে সালথার নিচু এলাকার পাটক্ষেতে জমেছে পানি।

এতে পাটের গোড়া পচন ধরার সাথে সাথে দাঁড়িও গোজাচ্ছে। এখন এই পাট না যাচ্ছে কাটা, আর না যাচ্ছে নতুন করে পাট বুনন করা। এতে পাটচাষে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।
সালথার খোয়াড় গ্রামের পাটচাষি ভুলু ফকির ও সেলিম মাতুব্বর বাংলানিউজকে বলেন, এবার আমরা কয়েক বিঘা জমিতে পাটচাষ করেছি। এবার পাট বেশ ভালো হয়েছে। কিন্তু পাটের মাঝামাঝি সময়ে কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমেছে। গোড়া এখন পচে যাওয়ার উপক্রম হয়েছে। যদি এ পানি না নামে তবে ক্ষতির সম্মুখীন হতে হবে।

একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের সুজন মাতুব্বর বাংলানিউজকে বলেন, আমাদের জমিতে চাষ করা পাটের গোড়া পচে যাচ্ছে। পাট কাটলেও ফলন হবে না। আমাদের মাথায় হাত।

সালথা কৃষি অফিস বলছে, হঠাৎ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে সালথার অধিকাংশ নিচু জমিতে পানি জমেছে। এতে পাটের গোড়া পচার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com