1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৫২|

পটুয়াখালী নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সুনিল সরকার,পটুয়াখালী //

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান। শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়।

এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী।

এসময় তারা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চিবর দান স্বরুপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরনে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।

তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com