1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৩|

পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করার সময় বিস্ফোরণ ঘটে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com